সাড়ে তিন কেজি স্বর্ণের বারসহ একজন আটক

আপলোড তারিখঃ 2022-10-22 ইং
সাড়ে তিন কেজি স্বর্ণের বারসহ একজন আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর আবারো সোনা উদ্ধারের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার উপজেলার যাদবপুর সীমান্ত থেকে সাড়ে তিন কেজিরও বেশি ৩২ পিস স্বর্ণের বারসহ ইমাম হোসেন (৩০) নামের এক যুবককে আটক করেছে ৫৮-বিজিবি। মহেশপুরের যাদবপুর সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামের বিকে নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ইমাম হোসেন যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে। ৫৮-বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহীন আজাদ জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যশোরের চৌগাছা এলাকা থেকে মোটরসাইকেলযোগে একটি স্বর্ণের চালান ভারতে পাচার করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থায় নেয় ৫৮ বিজিবির জওয়ানরা। গতিবিধি সন্দেহজনক হলে বিদ্যালয়ের সামনে ইমাম হোসেনকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে ৩২পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়।’ তিনি আরো বলেন, ‘ইমাম হোসেনের নিকট থেকে শুল্ক ফাঁকি দিয়ে আমদানীকৃত ৩২টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। যার ওজন ৩ কেজি ৭’শ ১৯ গ্রাম। যার আনুমানিক মূল্যে ২ কোটি ৬৪ লাখ ৫’শ ৮৫ টাকা। এর আগেও ৫৮ বিজিবি কয়েকটি স্বর্ণের বার জব্দ করেছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। চোরাকারবারীরা যেন মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু পাচার করতে না পারে সে ব্যাপারে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)