মুজিবনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপণী

আপলোড তারিখঃ 2017-07-20 ইং
মুজিবনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপণী ছবির ক্যাপশন:
স্বাস্থ্য পুষ্টি অর্থ চায় দেশি ফলের গাছ লাগায় মুজিবনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলার সমাপণী `IMG_20170720_154832` মুজিবনগর প্রতিনিধি: ‘স্বাস্থ্য পুষ্টি অর্থ চায়, দেশি ফলের গাছ লাগায়’ প্রতিপাদ্যে মুজিবনগরে তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা শেষে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মুজিবনগর উপজেলা চত্ত্বরে ফলদ বৃক্ষ মেলার সমাপনি অনুষ্ঠান শেষে চারা বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা কৃষি অফিসার মুহাঃ মোফাক্খারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার গোলাম ফারুক, মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষা অফিসার এস.এম আবুল ফজল। বক্তব্য রাখেন কৃষক মি: বিকাশ বিশ্বাস ও ইসমাইল হোসেন প্রমূখ। শেষে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরন করা হয়। সঞ্চালনায় ছিলেন উপসহকারী কৃষি অফিসার হেলাল উদ্দীন। তিন দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা সফল ভাবে সমাপ্ত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)