হিজলগাড়ীতে জেলা পরিষদের নির্বাচিত সদস্য জহুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান

আপলোড তারিখঃ 2022-10-22 ইং
হিজলগাড়ীতে জেলা পরিষদের নির্বাচিত সদস্য জহুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা সদর ওয়ার্ডের সদস্য নির্বাচিত হওয়ায় জহুরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টার দিকে হিজলগাড়ী বাজারের পুলিশ ক্যাম্প মোড়ে হিজলগাড়ী, তিতুদহ ও গড়াইটুপি ইউনিয়নের জহুরুল ইসলামের শুভাকাঙ্খীগণ এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সংবর্ধনা গ্রহন করেন নর্বনির্বাচিত জেলা পরিষদ সদস্য জহুরুল ইসলাম। সাংবাদিক আরিফ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আক্কাস আলী, ২ নম্বর ওয়ার্ড সদস্য আলী কদর, সংরক্ষিত মহিলা সদস্য আহারন খাতুন, গড়াইটুপি ইউনিয়ন আওয়ামী লীগ নেতা লিটন মিয়া, শংরকচন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাসুদ রানা, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামসুল হক। এসময় আরো উপস্থিত ছিলেন, রাসেল হোসেন, নয়ন আহম্মেদ, আরিফুল ইসলাম পিলু, আরিফুল ইসলাম, আহসান হাবিব, মামুন মাস্টার, মামুন হোসেন, ইকরামুল হক, সাংবাদিক জহুরুল ইসলাম জনি প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)