মেহেরপুর আমঝুপি থেকে তিনটি গরু চুরি

আপলোড তারিখঃ 2017-07-20 ইং
মেহেরপুর আমঝুপি থেকে তিনটি গরু চুরি ছবির ক্যাপশন:
বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের উত্তরপাড়া থেকে গতকাল বৃহস্পতিবার তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি গরুর মূল্য আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার টাকা করে হবে বলে জানিয়েছেন গরুর মালিকরা। গত বুধবার দিবাগত মধ্যরাতে সংঘবদ্ধ চোর চক্র এ ঘটনা ঘটিয়েছে। স্থানীয়রা জানায়, আমঝুপি উত্তরপাড়ার মহাদ্দেস হোসেন, সাদু মন্ডল ও রমিজ হোসেন এই তিনজন কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে কোরবানী ঈদ উপলক্ষে বিক্রি করে। রাতে তাদের গরু তিনটি সংঘবদ্ধ চোরের দল চুরি করে নিয়ে যায়। গ্রামবাসী জানতে পেরে প্রতিরোধ করার আগেই চোররা এলাকা থেকে পালিয়ে যায়। গরুর মালিক মহাদ্দেস হোসেন জানান, তার একটিসহ একই পাড়া থেকে তিনটি গরু চুরি হয়েছে। একেকটি গরু ৮০ থেকে ৯০ হাজার টাকা মুল্য হবে। গরু গুলো আগামী কোরবানীর হাটে বিক্রি করার জন্য তারা পালন করছিলেন বলে জানান। এ ব্যপারে মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, গরু চুরির ঘটনা পুলিশ জানে না। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)