হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

আপলোড তারিখঃ 2022-10-22 ইং
হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, হরিণাকুণ্ডু: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পানিতে ডুবে সোহান (২) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। শিশু সোহান উপজেলার ভায়না ইউনিয়নের বাকচুয়া-লক্ষীপুর গ্রামের উত্তর পাড়ার জাহাঙ্গীর খন্দকারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু সোহান। দীর্ঘ সময় তাকে না পেয়ে লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে পুকুরে সোহানের লাশ ভাসতে দেখে। পরে স্থানীয়রা পুকুরের পানি ডুবে থাকা অবস্থায় সোহানের মরদেহ উদ্ধার করেন। ভায়না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নাজমুল হুদা শিশু সোহানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মাসুম শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে তিনি পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)