দর্শনা মৌচাকের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সেবা ও সচেতনতা মূলক কর্মসূচি পালিত

আপলোড তারিখঃ 2017-07-20 ইং
দর্শনা মৌচাকের আয়োজনে প্রতিবন্ধী ব্যক্তিদের স্বাস্থ্য সেবা ও সচেতনতা মূলক কর্মসূচি পালিত ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে ৩৫ জন প্রতিবন্ধীকে স্বাস্থ্য সেবা ও সচেতনা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায়  পারকৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্য সেবা ও সচেতনতা মূলক কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ডাঃ সেলিম রেজা কনসালটেন্ট (ফিজিওথেরাপি)। তিনি এসব প্রতিবন্ধিদের কিভাবে চিকিৎসা দিতে হবে এবং কিভাবে নার্সিং করতে হবে সে বিষয়ে আলোচনা করেন। এ অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন  পারকৃষ্ণপুর  সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব রায়হান উদ্দিন, আয়ুব আলী এবং পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ইউপি মেম্বর খাইরুল বাসার ও মৌচাক সংস্থার কর্মকর্তা মনিরুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন বুলবুল ইসলাম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)