মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র রনির মৃত্যু

আপলোড তারিখঃ 2022-10-22 ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত মাদ্রাসা ছাত্র রনির মৃত্যু ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে আহত রনি মিয়া (১৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। নিহত রনি মেহেরপুর সদর উপজেলার বসন্তপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে ও আমঝুপি আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র। গত বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের আমঝুপি বাজারের অদূরে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে এ ঘটনা ঘটে। প্রত্যাক্ষদর্শীরা জানান, সমাপনী পরীক্ষা শেষে রনি তার বন্ধু খোকসা গ্রামের জাহিদের ছেলে তৌফিক এলাহীর (১৬) সাথে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিল। তারা আমঝুপি বাজারের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকারের সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এসময় রনি মারাত্মক আহত হয়। তবে তার বন্ধু তৌফিক সামান্য আঘাতপ্রাপ্ত হয়। রনির অবস্থা আশঙ্কাজনক দেখে প্রাইভেটকারের মালিক কার রেখে পালিয়ে যান। পরে স্থানীয়রা রনিকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেয়। এসময় তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনুমানিক রাত একটার দিকে রনির মৃত্যু হয়। পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বাদ জুম্মা রনির নিজ গ্রাম বসন্তপুরে জানাযা শেষে তার দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)