আলমডাঙ্গার ইবি শিক্ষার্থী সুপ্রীতি দত্তের ইসলাম গ্রহণ

আপলোড তারিখঃ 2022-10-21 ইং
আলমডাঙ্গার ইবি শিক্ষার্থী সুপ্রীতি দত্তের ইসলাম গ্রহণ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুপ্রীতি দত্ত তমা হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গত বুধবার ঝিনাইদহ আদালতের আইনজীবী আল মামুনের চেম্বারে ইসলামী শরিয়ত মেনে কালেমা পড়ে মুলমান হন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গোবিন্দপুর গ্রামের শ্যামল দত্তের মেয়ে সুপ্রীতি। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাঁর নাম রাখা হয় ত্বহিরা তাসনিম আয়াত। তাঁকে ইসলাম ধর্মের রীতি-নীতি মেনে একজন আলেমের নিকট কালেমা পড়িয়ে মুসলমান করা হয়। পরে নোটারি পাবলিকের হলফনামায় স্বাক্ষর করেন তিনি। এই ব্যাপারে নওমুসলিম ত্বহিরা তাসনিম আয়াত জানান, ‘আমি একজন পূর্ণবয়স্ক মেয়ে। নিজের ভালোমন্দ বিচার-বিবেচনা ও সিদ্ধান্ত গ্রহণ করার মতো বয়স ও বিদ্যা-বুদ্ধি আমার হয়েছে। সেই কারণে আমি দীর্ঘদিন যাবত আমার বন্ধুদের সাথে মেলামেশা করে ও ইন্টারনেটে বিভিন্ন ওয়াজ মাহফিল শুনে ইসলাম ধর্ম ও নবী (সা.)-এঁর প্রতি প্রতি ভালোবাসার সৃষ্টি হয়।’ ত্বহিরা তাসনিম আয়াত উল্লেখ করেন, ‘৮ বছর ধরে চেষ্টা করে অবশেষে আমি এখন রাষ্ট্রীয়ভাবে একজন মুসলমান। আল্লাহ আমাকে সঠিক পথে থাকার তৌফিক যেন দান করেন, আপনারা আমার জন্য সেই দোয়া করবেন।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)