বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে কার্পাসডাঙ্গায় লিফলেট বিতরণ

আপলোড তারিখঃ 2022-10-21 ইং
বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে কার্পাসডাঙ্গায় লিফলেট বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: আগামী ২২ শে অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির পক্ষে হতে লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল আলম ও সেক্রেটারি আবু সাইদ বিশ্বাসের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়। লিফলেট বিতরণের সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি করম আলী, সাংগঠনিক সম্পাদক সম্পাদক টুটুল মিয়া, যুগ্ম সম্পাদক ভুট্টো মিয়া, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু তালেবসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় কার্পাসডাঙ্গা বাজারের কবরস্থান মোড় হতে কার্পাসডাঙ্গা ব্রিজ মোড় এলাকার বিভিন্ন জায়গায় লিফলেট বিতরণ করেন দলটির নেতা-কর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)