কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-10-21 ইং
কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা দুইটায় কেদারগঞ্জ বাজার চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ূব হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলিম, মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইজারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, মুজিবনগর রয়েল এক্সপ্রেস কাউন্টারের সভাপতি ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম, কেদারগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক রেজাউল হক, যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, শাহিন, ইলিয়াস হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন মোনাখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি স্বপন গাজী। অত্র বাজার আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)