মনজু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গায় যুবলীগের বিজয় মিছিল ও আলোচনা সভায় নঈম জোয়ার্দ্দার

আপলোড তারিখঃ 2022-10-20 ইং
মনজু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গায় যুবলীগের বিজয় মিছিল ও আলোচনা সভায় নঈম জোয়ার্দ্দার ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মনজু চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় বিজয় মিছিল করেছে জেলা আওয়ামী যুবলীগ। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় মিছিলটি চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হয়ে শহিদ হাসান চত্বর প্রদক্ষিণ করে পূর্বের স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে যুবলীগের নেতা-কর্মীরা পটকা ফুটিয়ে ও ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে মুখরিত করে রাখে পুরো এলাকা। জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে টাউন ফুটবল মাঠে সমবেত হয়। মিছিল শেষে টাউন ফুটবল মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ নির্বাচনের রাজনীতিতে বিশ্বাস করে। এ জন্য আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় না। চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মনজু বিজয়ী হয়ে এ জেলার মানুষের কাছে প্রমাণ করে দিয়েছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা একটুও কমেনি। তাই যারাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করবে, জনগণের তাদের বিরুদ্ধেই অবস্থান নিয়ে তাদেরই প্রত্যাখ্যান করবে। এই নির্বাচনে যেটা আবারও প্রমাণ হলো। দলের মধ্যে ঘাপটি মেরে থাকা কোনো অপশক্তিই আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার কোনো সিদ্ধান্তকেই প্রশ্নবিদ্ধ করতে পারবে না। উল্টো সেই অপশক্তিই প্রশ্নবিদ্ধ হয়ে মাঠ ছাড়বে। আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক। আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নৈতিকতাবোধ শিখিয়েছেন।’ বক্তব্য শেষে তিনি জেলা পরিষদ নির্বাচনের শুরু থেকে শেষ পর্যন্ত অক্লান্ত পরিশ্রম করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থীর হয়ে মাঠে কাজ করায় যুবলীগের সকল নেতা-কর্মী ও যারা ভোট দিয়ে মাহফুজুর রহমান মনজুকে বিজয়ী করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।’ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান জিল্লু, জেলা যুবলীগ সদস্য সাজেদুল ইসলাম লাভলু, আজাদ আলী, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ ও আলমগীর আজম খোকা। সমাবেশে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা পিরু মিয়া, শেখ শাহী, মাসুদুর রহমান মাসুম, হাসানুল ইসলাম পলেন, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আল ইমরান শুভ, জুয়েল জোয়ার্দ্দার, রামিম হাসান সৈকত, শেখ রাসেল, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য খালিদ মণ্ডল, তারভীর রেজা টুটুল, চুয়াডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি রানা, সাধারণ সম্পাদক খান জাহান, ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আলিম, সাধারণ সম্পাদক মিঠুন, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদ, সাধারণ সম্পাদক বিপ্লব, শঙ্করচঁন্দ্র ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক সেলিম রেজা, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হুমায়ুন কবির বনফুল, সাধারণ সম্পাদক জাণ্টু, সহসভাপতি বিপ্লব হোসেন, সুমন মেম্বার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মাসুদ রানা, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রিংকু, রনি, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক চাঁদ মেম্বার, তিতুদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদ রেজা, নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ইনামুল, রহিদুল, মোমিনপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুন হোসেন, ছোট, মাখালডাঙ্গা ইউনিয়নের জিল্লু মেম্বার, জাকির, সোহাগ, বেগমপুর শামীম হোসেন মিজি, প্রকাশ, মিলন, আলমডাঙ্গা উপজেলা যুবলীগের আহ্বায়ক আনোহার হোসেন সোনাহার মণ্ডল, জেহালা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মকলেচুর রহমান শিলন চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক বকুল হোসেন, আহসান হাবীব বাবু, আনারুল মেম্বার, খাদিমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হোসেন, পুটু মাস্টার, সাগর, চিৎলা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইমদাদুল মেম্বার, যুগ্ম আহ্বায়ক রবিউল হক, দামুড়হুদা উপজেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর হোসেন ও আব্দুল মালেক। এসময় আরও উপস্থিত ছিলেন দিপু বিশ্বাস, লোকমান, রনি, মোনাজাত, জামাল খান, তারভীর রেজা টুটুল, সুমন, হাসান, লিপ্টন, ইমরান, মিলন, সাকিব, আমান আলী, সিয়াদ, সজল, নাজমুল, সম্রাট, খোকন, আকাশ, কাজল, সজিব, সোহাগ, রুবেল, সঞ্জু, জনি, বাচ্চু, জুয়েল, খোকন, সাইদ, মিণ্টু, ছাত্রলীগ নেতা শেখ আনোয়ার, বিপুল, মিলন, ইমরান, সুজন, কবির, বিপুল, আলি, আলতাফ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)