ঝিনাইদহে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু

আপলোড তারিখঃ 2022-10-20 ইং
ঝিনাইদহে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা শুরু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে শুরু হয়েছে দুই দিনব্যাপী জেলা সাহিত্য মেলা। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলা একাডেমির সহযোগিতায় ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে গতকাল বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক মনিরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির সংকলন উপ-বিভাগের উপ-পরিচালক ড. এ কে এম কুতুবউদ্দিন। বক্তব্য দেন স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল ও মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা সংসদের সাবেক কমান্ডার মকবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা। আলোচনা সভা শেষে কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ বৃহস্পতিবার শেষ হবে দুই দিনব্যাপী এ মেলা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)