ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

আপলোড তারিখঃ 2022-10-20 ইং
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের সাথে সংঘর্ষে আমির হোসেন (৪৫) নামের এক নসিমন চালক নিহত হয়েছে। গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চড়িয়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আমির হোসেন কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর গ্রামের রহমত আলীর ছেলে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে নসিমন গাড়িতে মাছের খাদ্য নিয়ে ঝিনাইদহ থেকে কুষ্টিয়া যাচ্ছিলেন চালক আমির হোসেন। শৈলকুপার চড়িয়ারবিল নামক স্থালে পৌঁছালে একটি ট্রাক ইজিবাইকের সাথে সংঘর্ষ এড়াতে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা নছিমন গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নসিমন চালক আমির হোসেন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায়। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনার পর ট্রাক ও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)