চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামানের ফুফুর দাফন সম্পন্ন

আপলোড তারিখঃ 2022-10-19 ইং
চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব শরীফুজ্জামানের ফুফুর দাফন সম্পন্ন ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফের বড় ফুফু রওশনা খাতুনের জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা দাখিল মাদ্রাসা মাঠে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর নতিডাঙ্গা বাজারপাড়ায় পারিবারিক কবরস্থানে মরহুমার দাফনকার্য সম্পন্ন করা হয়। মরহুমার জানাযা ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্যসচিব মো. শরীফুজ্জামান শরীফ, বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তবারক হোসেন, আত্মীয়-স্বজনসহ স্থানীয় মুসল্লিরা। উল্লেখ্য, গত সোমবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন রওশনা খাতুন। তিনি আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আব্দুল মজিদ ঠান্ডুর সহধর্মিণী। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)