তিতুদহে ছাগলে ঝালগাছ খাওয়ায় সংঘর্ষ : আহত ১

আপলোড তারিখঃ 2017-07-20 ইং
তিতুদহে ছাগলে ঝালগাছ খাওয়ায় সংঘর্ষ : আহত ১ ছবির ক্যাপশন:
`20227057_1904630039779857_1680854091_n`শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামে ছাগলে ঝালগাছ খাওয়াকে কেন্দ্র করে মরামারিতে লালচাঁদ (৪৫) নামের এক ব্যক্তি রক্তাক্ত জখম হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এঘটনা ঘটে। আহত লালচাঁদ সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া গ্রামের পশ্চিমপাড়ার মৃত হারেজ আলীর ছেলে। জানা গেছে, গত বুধবার দুপুরে লালচাঁদের একটি ছাগল একই এলাকার হোসেনের ঝাল ক্ষেতে ঢুকে বেশ কিছু ঝাল গাছ খেয়ে ফেলে। এ নিয়ে ঝালক্ষেত মালিক হোসেনের সাথে ছাগল মালিক লালচাঁদের বাকবিতন্ডা হয় এবং তা কিছুক্ষন পরেই মিমাংসা করে দেন এলাকার মুরুব্বিগন। পরের দিন গতকাল বৃহস্পতিবার ঝালক্ষেত মালিক হোসেনের ছেলে মুজিবুল ঢাকা থেকে বাড়ি ফিরে এ ঘটনাটি শুনে উত্তেজিত হয়ে ছাগল মালিক লালচাঁদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে লালচাঁদ রক্তাক্ত জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)