মুজিবনগর বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ

আপলোড তারিখঃ 2022-10-19 ইং
মুজিবনগর বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ ছবির ক্যাপশন:
প্রতিবেদক, মুজিবনগর: মুজিবনগর বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা কৃষি অফিসে ২০২২/২০২৩ অর্থবছরে খরিফ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে এই বীজ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রব, বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ। এসময় মুজিবনগর উপজেলার চার ইউনিয়নের মোট ২২০ জনকে মাথপিছু ১ কেজি বীজ, ২০ কেজি ডিওপি, ২০ কেজি এমওপি, ১৫০ বর্গমিটার পলিথিন, ৪০০ গ্রাম নাইলন সুতা, ১০০ এমএল কীটনাশক, ১০ এমএল ছত্রনাশক ও বিকাশের মাধ্যমে ২ হাজার ৭ শ টাকা দেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)