ঝিনাইদহে নানা আয়োজনে বিশ^ খাদ্য দিবস পালন

আপলোড তারিখঃ 2022-10-19 ইং
ঝিনাইদহে নানা আয়োজনে বিশ^ খাদ্য দিবস পালন ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ‘সামাজিক সুরক্ষা কর্মসূচির বরাদ্দ বাড়াও খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য কমাও’ এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিশ^ খাদ্য দিবস পালিত হয়েছে। খাদ্য অধিকার ঝিনাইদহ জেলা কমিটির আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের নিকট তাদের দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করেন। পরে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক মনিরা বেগম, পদ্মা সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাবিবুর রহমান, খাদ্য অধিকার ঝিনাইদহ জেলা কমিটির সদস্য বশির আহম্মেদ, হাফিজুর রহমান, নাছির উদ্দিন বিশ^াস, পদ্মা ইয়ুথ ইনেসিয়েটিভ’র সহকারী সমন্বয়কারী মেহেদী হাসানসহ অন্যান্যরা বক্তব্য দেন। সভায় বক্তারা সামাজিক সুরক্ষা কর্মসূচীতে নতুন দরিদ্রদের অন্তর্ভুক্ত করা এবং কর্মসূচিতে আর্থিক ও খাদ্যপণ্যের বরাদ্দ বৃদ্দি করা, মূল্যের স্থিতিশীলতা ধরে রাখতে পাইকারি ও খুচরা উভয় ক্ষেত্রে কঠোরভাবে বাজার তদারকি নিশ্চিত করা, দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে ‘মূল্য কমিশন’ গঠনের উদ্যোগ গ্রহণ করাসহ নানা সুপারিশ প্রদান করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)