ঝিনাইদহে চেতনানাশক ওষুধ নাকে ধরে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ১

আপলোড তারিখঃ 2022-10-19 ইং
ঝিনাইদহে চেতনানাশক ওষুধ নাকে ধরে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ১ ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে চেতনানাশক ওষুধ দিয়ে এক ইজিবাইক চালককে অজ্ঞান করে তার ইজিবাইক নিয়ে পালানোর সময় জনতার হাতে মিজানুর রহমান শেখ ওরফে মিরাজ নামে এক চোর আটক হয়েছে। পরে তাকে ঝিনাইদহ র‌্যাবের কাছে সোপর্দ করা হয়। মিজান গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার বাসিন্দা। গতকাল মঙ্গলবার দুপুরে পাঠানো ঝিনাইদহ র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ভিকটিম ইজিবাইক চালক আমিনুল ইসলাম চুন্নু গত সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ঝিনাইদহ শহরের বিসিক শিল্পনগরী এলাকায় যাত্রী নামিয়ে দাঁড়িয়ে ছিলেন। এসময় আসামি মিজানুর রহমান শেখসহ অজ্ঞাতনামা ৩-৪ জন আসামি একটি সাদা রংয়ের মাইক্রোবাস নিয়ে সেখানে থামে। এরপর ইজিবাইক চালকের মুখে চেতনানাশক ওষুধ মেশানো রুমাল ধরে অচেতন করে মাইক্রোবাসে উঠিয়ে নেয়। মিজানুর রহমান শেখ চালক সেজে ইজিবাইক নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয় জনতা টহলরত র‌্যাবের কাছে বিষয়টি জানায়। র‌্যাব তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মিজানুর রহমান শেখকে ইজিবাইকসহ আটক করে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক অপহৃত ইজিবাইক চালক চুন্নুকে কালীগঞ্জ থানা এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় ভিকটিমের ভাতিজা তাজমুল হোসেন টিপন বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃত আসামি মিজানুর শেখ জিজ্ঞাসাবাদে ইজিবাইক চালক অপহরণ ও ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)