ঝিনাইদহে জামায়াতের নায়েবে আমিরের ১৭ বছরের জেল

আপলোড তারিখঃ 2022-10-19 ইং
ঝিনাইদহে জামায়াতের নায়েবে আমিরের ১৭ বছরের জেল ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: অস্ত্র মামলায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হুসাইনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলার সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এই দণ্ডাদেশ প্রদান করেন। মামলার রায় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি কোটচাঁদপুর উপজেলা পরিষদের সামনে থেকে মুয়াবিয়া হুসাইনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর স্বীকারোক্তি মোতাবেক পৌরসভার সলেমানপুর গ্রাম থেকে একটি পাইপগান ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন। তদন্ত শেষে ২০১৬ সালের ২৫ মে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত গতকাল মঙ্গলবার দুপুরে ওই মামলার দুটি ধারায় ১০ ও ৭ বছর করে কারাদণ্ডাদেশ প্রদান করেন। রায়ের পর রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. ইসমাইল হোসেন বাদশা বলেন, মামলায় দুটি ধারায় সাজা হয়েছে। সাজা যুগপৎভাবে চলবে। এই মামলায় আসামি যদি আগে হাজতবাস করে থাকেন, তবে রায় থেকে সেই সময় বাদ যাবে বলেও তিনি উল্লেখ করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)