ভাবীকে কুপিয়ে জখম করলো দুই দেবর

আপলোড তারিখঃ 2022-10-18 ইং
ভাবীকে কুপিয়ে জখম করলো দুই দেবর ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: দামুড়হুদায় ভাত রান্না করতে দেরি হওয়ার অভিযোগে সোনিয়া বেগম (৩৫) নামের এক নারীরে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে তারই দুই দেবরের বিরুদ্ধে। গতকাল সোমবার সকাল সাড়ে নয়টার দিকে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপতালে ভর্তি করে। জখম সোনিয়া বেগম লোকনাথপুর গ্রামের স্কুলপাড়ার মামুন হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে সোনিয়া বেগম নিজ বাড়ির রান্নাঘরে ভাত রান্না করছিলেন। ভাত রান্না করতে দেরি হওয়ায় তার দুই দেবর জিয়া (২৫) ও তারেকের (২২) সঙ্গে সোনিয়া বেগমের বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এরই একপর্যায়ে রাগান্বিত হয়ে জিয়া ও তারেক হাসুয়া দিয়ে তাদের ভাবী সোনিয়া বেগমকে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় ব্যক্তিদের সহায়তায় পরিবারের অন্যান্য সদস্যরা রক্তাক্ত জখম অবস্থায় সোনিয়া বেগমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন সোনিয়া বেগম জানান, সকালে ভাত রান্না করার সময় তার দুই দেবর রান্না করতে দেরি হওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসা করে। এসময় সে একটু অপেক্ষা করতে বললে তাদের মধ্যে কথা কাটাকাটির সৃষ্টি হয়। এরই একপর্যায়ে রাগান্বিত হয়ে দেবর জিয়া ও তারেক তাকে হাসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয় ব্যক্তিরা ও পরিবারের অন্যান্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া মা আরিজ বলেন, রক্তাক্ত জখম অবস্থায় পরিবারের সদস্যরা সোনিয়া নামের এক নারীকে জরুরি বিভাগে নেয়। তার বাম হাতে ও পিঠে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের মহিলা সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে মেডিকলে কলেজ হাসপাতালে রেফার্ড করা হতে পার।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)