মহেশপুর দুই কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক

আপলোড তারিখঃ 2022-10-18 ইং
মহেশপুর দুই কেজি গাঁজাসহ মাদক পাচারকারী আটক ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে ডিবি পুলিশ অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ আব্দুর রহিম নামে এক মাদক পাচারকারীকে আটক করেছে। আটককৃত আব্দুর রহিম মহেশপুর উপজেলার শ্যামনগর গ্রামের হযরত আলীর ছেলে। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ জেলা পুলিশ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এসআই মো. আবু সায়েম গত রোববার রাত ১০টার দিকে মহেশপুর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামের মাঠ থেকে আব্দুর রহিমকে দুই কেজি গাঁজাসহ আটক করেন। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি শাহিন হোসেন জানান, উদ্ধারকৃত দুই কেজি গাঁজার মূল্য দুই লাখ ২০ হাজার টাকা হবে। এ ব্যাপারে মহেশপুর থানায় গতকাল সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)