আন্দুলবাড়ীয়া কলেজের তালা ভেঙে ব্যাটারি চুরি

আপলোড তারিখঃ 2022-10-18 ইং
আন্দুলবাড়ীয়া কলেজের তালা ভেঙে ব্যাটারি চুরি ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া কলেজে সৌর বিদ্যুতের সোলার প্যানেলের একটি ব্যাটারি চুরি করে নির্বিঘ্নে পালিয়ে গেছে চোর চক্র। গত রোববার দিনগত রাতের আঁধারে আন্দুলবাড়ীয়া কলেজের অফিস কক্ষের একটি রুমের দরজার হ্যাজ বোল্ট হ্যাসকো ব্লেড দিয়ে কেটে ও তালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে। খবর পেয়ে শাহাপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আন্দুলবাড়ীয়া কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুল ইসলাম চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার কলেজের পক্ষ থেকে তৎক্ষণাৎ আন্দুলবাড়ীয়া কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের মাধ্যমে থানা পুলিশকে অবগতি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত জীবননগর থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)