মারকাজুল উলুম বালিহুদা মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-10-18 ইং
মারকাজুল উলুম বালিহুদা মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান মারকাজুল উলুম বালিহুদা মাদরাসার উদ্যোগে নির্মাণাধীন ‘মসজিদে ফাতেমা’ জামে মসজিদের বেজ ঢালাই কাজের উদ্বোধন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় মারকাজুল উলুম বালিহুদা মাদরাসা ময়দানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক হাফেজ মাওলানা জুবায়ের খানের সভাপতিত্বে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থেকে বেজ ঢালাই কাজের উদ্বোধন করেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহরী। এসময় উপস্থিত ছিলেন উক্ত মাদরাসা পরিচালনা কমিটির দাতা সদস্য খোয়াজ বিশ্বাস, হাফেজ মাওলানা জুবায়ের খানের পিতা আলহাজ্ব শাহাজাহান আলী খান, মাদরাসার নায়েবে মুহতামিম হযরত মাওলা আব্দুল্লাহ, হযরত মাওলানা লুৎফর রহমান সরকার, সাংবাদিক জাহিদুল ইসলাম মামুন, এস এম নাসিম উদ্দীন, ম্যানেজার মোল্লা হাসিবুর রহমান নিহান, রাজমিস্ত্রী প্রধান মানিক মিয়াসহ মাদরাসার সকল বিভাগের শিক্ষকবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও বিশেষ মোনাজাতটি পরিচালনা করেন জীবননগর উপজেলা ওলামা পরিষদের সভাপতি হযরত মাওলানা মাহবুবুর রহমান গওহরী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)