মহেশপুরে রাইচ কুকারের সুইচ দিতে গিয়ে যুবকের মৃত্যু

আপলোড তারিখঃ 2022-10-16 ইং
মহেশপুরে রাইচ কুকারের সুইচ দিতে গিয়ে যুবকের মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর একটার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। বেসরকারী কোম্পানীতে চাকরীরত এনামুল হক নাটিমা ইউনিয়নের শিবানন্দপুর ঘোষপাড়া গ্রামের ইনসান আলীর ছেলে। নাটিমা ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেম মাস্টার জানান, দুপুরে এনামুল হক নিজ বাড়িতে রাইচ কুকারের তার সংযোগ দিচ্ছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত্য ঘোষণা করেন। মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রহিম বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এনামুল হক নামের এক যুবকের মৃত্যুর বিষয়টি আমি গনমাধ্যমকর্মীদের কাছ থেকে শুনেছি।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)