গাংনীতে পাখিভ্যান উল্টে বাবা নিহত, ছেলে আহত

আপলোড তারিখঃ 2022-10-15 ইং
গাংনীতে পাখিভ্যান উল্টে বাবা নিহত, ছেলে আহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনীতে পাখিভ্যান উল্টে ইব্রাহিম জোয়ার্দ্দার (৫০) নামের এক মুরগী ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় তার ছেলে ইসরাফিল হোসেন (২০) আহত হয়। নিহত ইব্রাহিম গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মৃত ইসমাইল জোয়ার্দ্দারের ছেলে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার আড়পাড়া-কড়ুইগাছি সড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় মুরগী ব্যবসায়ী নাজিম হোসেন জানান, গতকাল শুক্রবার ভোরে ইব্রাহিম জোয়ার্দ্দার ও তার ছেলে নিজস্ব পাখিভ্যানযোগে নিজ গ্রাম থেকে আড়পাড়া গ্রাম হয়ে কড়ুইগাছি গ্রামের দিকে মুরগী কেনার জন্য যাচ্ছিলেন। পাখিভ্যান চালাচ্ছিল তার ছেলে ইসরাফিল। আমিও পাশাপাশি আরেকটা (বিকল্প) রাস্তা দিয়ে মুরগী কেনার জন্য একই স্থানে যাচ্ছিলাম। ইব্রাহিম ও তার ছেলে গাড়ি নিয়ে অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল। তারা বড় বামন্দী গ্রামের কাছাকাছি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে রাস্তার পাশে পড়ে। এসময় ইব্রাহিম ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় তার ছেলে ইসরাফিল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)