আলমডাঙ্গার শালিকায় দুটি পানবরজে চুরি, কৌশলে পালালো চোর

আপলোড তারিখঃ 2022-10-15 ইং
আলমডাঙ্গার শালিকায় দুটি পানবরজে চুরি, কৌশলে পালালো চোর ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার শালিকায় দুটি পানবরজে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ওই ঘটনা ঘটেছে। এ ঘটনায় শালিকা গ্রামের মাঝের পাড়ার ইদ্রিস আলীর ছেলে মানিক হোসেন (২৮) ও একই পাড়ার নেকছেদ আলীর ছেলে তালেবুর হোসেনকে পান চুরির সময় হাতেনাতে ধরা পড়ে। পরে দুপুরে জুমার নামাজ পড়ার করা বলে পালিয়ে যায় ওই দুই চোর। স্থানীয় সূত্রে জানা গেছে, মানিক হোসেন মাদকাসক্ত। সে এর আগে ও এমন ধরনের কাজ কয়েকবার করেছে। এর আগে গ্রাম্য শালিস ডাকলে মানিক হোসেনের পরিবারের সদস্যরা পালিয়ে যায়। এসময় গ্রামের লোকজন পান চোর মানিককে প্রশাসনের কাছে ধরিয়ে দেবার জন্য সিদ্ধান্ত নেয়, না হলে সে এভাবেই বিভিন্ন লোকের পান বরজে পান চুরি করবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)