মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত

আপলোড তারিখঃ 2022-10-14 ইং
মেহেরপুরে বজ্রপাতে কৃষক নিহত ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুর সদর উপজেলার কুলবাড়িয়াতে বজ্রপাতে লিটন আহম্মেদ (৩২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় সুজন হোসেন (২৮) নামের এক কৃষক আহত হয়েছেন। নিহত লিটন আহম্মেদ কুলবাড়িয়া গ্রামের শফিউল ইসলামের ছেলে ও আহত সুজন একই গ্রামের জাহিরুল ইসলামের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে কুলবাড়িয়া গ্রামের বেইলির মাঠে এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত লিটনের ভাই আনিছুর রহমান বলেন, ‘আমার ভাই লিটন ও সুজন বেইলির মাঠে শসা তুলছিল। হঠাৎ বৃষ্টিপাত শুরু হয়। তারা এসময় একটি গাছের নিচে বসেছিল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সাখে হঠাৎ বজ্রপাত হলে দুজনেই মারাত্মক আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নিলে লিটন আহম্মেদকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’ মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)