চুয়াডাঙ্গায় প্রেমে ছ্যাকা খেয়ে নিজের হাত ক্ষত-বিক্ষত করল যুবক

আপলোড তারিখঃ 2022-10-14 ইং
চুয়াডাঙ্গায় প্রেমে ছ্যাকা খেয়ে নিজের হাত ক্ষত-বিক্ষত করল যুবক ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় প্রেমে ছ্যাকা খেয়ে রোহান (২৩) নামের এক যুবক ব্লেড দিয়ে নিজের হাত কেটে ক্ষত-বিক্ষত করে ও নেশাদ্রব্য সেবন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা তাকে দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। নিজের হাত কেটে ক্ষত-বিক্ষত করা যুবক রোহান পৌর এলাকার ইসলামপাড়ার মৃত মিলন হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমঘটিত কারণে রোহান গতকাল রাত নয়টার দিকে ব্লেড দিয়ে নিজের দুই হাতে শতাধিক ক্ষতের সৃষ্টি করে ও নেশাদ্রব্য সেবন করে। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় ব্যক্তিরা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখতে পায়। পরে তারা দ্রুত রোহানকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোহানকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মারভিন অনিক চৌধুরী বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় এক যুবককে জরুরি বিভাগে নেয়। তার দুই হাতে ব্লেড জাতীয় ধারালো বস্তু দ্বারা শতাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও সে নেশাজাতীয় দ্রব্য সেবন করায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি রাখা হয়েছে। তার অবস্থা শঙ্কাজনক।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)