চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-10-14 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম। সাজাপ্রাপ্তরা হলেন- দামুড়হুদা উপজেলার ছোট দুধপাতিলা গ্রামের মৃত ইব্রাহিম শেখের ছেলে রহম বাড়ি (৪৫) ও জীবননগর উপজেলার লক্ষীপুর খালপাড়ার মৃত মঙ্গল বেকারির ছেলে আমির সোহেল (৬৮)। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগমের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন, সাহারা ইয়াসমিসহ সঙ্গীয় ফোর্স ছোট দুধপাতিলা গ্রামের রহম বাড়ির বাড়িতে অভিযান চালিয়ে ৩১০ গ্রাম গাঁজাসহ আটক করে। বেলা ১টার দিকে জীবননগর উপজেলার আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৪১২ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুর পেয়ারা বেগম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রহম বাড়িকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা এবং আমির হোসেনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শ টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)