মেহেরপুরের গাংনীতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা

আপলোড তারিখঃ 2022-10-13 ইং
মেহেরপুরের গাংনীতে দুই ব্যবসাপ্রতিষ্ঠানে জরিমানা ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: মেহেরপুরের গাংনী বাজারের দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এদের কাছ থেকে জরিমানা আদায় করা হয়েছে ১৬ হাজার টাকা। গতকাল বুধবার দুপুরে মেহেরপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের একটি টিম এ অভিযান চালায়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ জানান, অপরিচ্ছন্ন পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশনের দায়ে গাংনী সুইট্স অ্যান্ড মিষ্টান্ন ভাণ্ডার ও বিরিয়ানী হাউজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মূল্যতালিকা না থাকায় মেসার্স নাজ ভাণ্ডারকে এক হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে প্রতিষ্ঠান দুটিকে সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি। এসময় মেহেরপুর জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)