পুলিশ পরিচয়ে ফেনসিডিল খেতে এসে কনস্টেবলসহ আটক ৩

আপলোড তারিখঃ 2022-10-13 ইং
পুলিশ পরিচয়ে ফেনসিডিল খেতে এসে কনস্টেবলসহ আটক ৩ ছবির ক্যাপশন:
দর্শনা অফিস: দর্শনায় ডিবি পুলিশ পরিচয়ে ফেনসিডিল খেতে এসে ফিরোজ নামের এক পুলিশ সদস্যসহ তিনজন জনরোষে পড়েছেন। ওই পুলিশ সদস্যের হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়েছে মাদক ব্যবসায়ীরা। অবশেষে পুলিশ সদস্যসহ তিনজনকে আটক করেছে দর্শনা থানা পুলিশ। গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে এদের আটক করা হয়। জানা গেছে, আলমডাঙ্গা হাপানিয়া ক্যাম্পের পুলিশ কনস্টেবল ফিরোজ, চুয়াডাঙ্গা মুসলিমপাড়ার বকুলের ছেলে সোয়েব (৩০) ও আলমডাঙ্গা উপজেলার রইতনপুর গ্রামের মকলেছের ছেলে সাজন আলী (২৮) গতকাল বুধবার বিকেল ৪টার দিকে ফেনসিডিল খেতে আসে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের নজু জেয়ার্দ্দারের ছেলে লিমনের কাছে। ফেনসিডিল খাওয়ার পর মাদক ব্যবসায়ী লিমন তাদের কাছে ফেনসিডিলের টাকা চাইলে তারা ডিবি পুলিশ পরিচয় দিয়ে লিমনের হাতে হ্যান্ডক্যাপ পরিয়ে দেয়। পরে চলে দেন-দরবার। কিন্তু বিধিবাম! এসময় সুযোগ বুঝে মাদক ব্যবসায়ী লিমন কৌশলে পালিয়ে যায়। আর হ্যান্ডক্যাপ হারিয়ে পুলিশ সদস্য ফিরোজ হয়ে পড়েন দিশেহারা। রাত ৯টার দিকে দর্শনা থানা পুলিশ খবর পেয়ে পুলিশ সদস্য ফিরোজ, সাজন ও সোয়েবকে আটক করে। দর্শনা থানার ওসি (তদন্ত) আমান উল্লাহ সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)