কার্পাসডাঙ্গায় দক্ষতাবিষয়ক লোকমোর্চার প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-10-13 ইং
কার্পাসডাঙ্গায় দক্ষতাবিষয়ক লোকমোর্চার প্রশিক্ষণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে লোকমোর্চার সদস্য সমমনা ব্যক্তিদের দক্ষতা বিষয়ে একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টায় কার্পাসডাঙ্গা প্রেসক্লাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন লোকমোর্চার সভাপতি হেলাল উদ্দীন এবং উপস্থাপনা করেন ওয়েভ ফাউন্ডেশনের সমন্বয়কারী আনিছুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সহসভাপতি আশরাফুল হক, কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সহসভাপতি হাসিবুজ্জামান বিশ্বাস শহীদ, ইউপি সদস্য আলমগীর হোসেন, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ইউপি সদস্যা আনেহার খাতুন, সুমাইয়া খাতুন, আক্তারুজ্জামান সাংবাদিক শরীফ রতন, মাহবুবুর রহমান মনি ও ক্রীস্টোফার মণ্ডল মিথুন। অনুষ্ঠানে লোকমোর্চার সকল সদস্যসহ প্রতিটি ওয়ার্ডের অতিদরিদ্র মানুষের কল্যাণে কাজ করার মানসিকতার সম্পন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়েভ ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার ফরহাদ হোসেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)