শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত, বাড়িঘর ভাঙচুর

আপলোড তারিখঃ 2022-10-13 ইং
শৈলকুপায় দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত, বাড়িঘর ভাঙচুর ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল বুধবার সকালে উপজেলার লক্ষণদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমেদপুর ইউনিয়নের বর্তমান সদস্য কফিল উদ্দিন ও সাবেক সদস্য আবুল হোসেনের সমর্থকদের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে কফিলের সমর্থক রমজান ও তার ছেলে বাবু মাঠে ধানের খেতে পানি নিতে গেলে প্রতিপক্ষরা তাদের মারধর করে। এ খবর এলকায় ছড়িয়ে পড়লে কফিলের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে আবুলের সমর্থকদের বাড়িতে হামলা করে। এসময় ভাঙচুর করা হয় বেশ কয়েকটি বাড়িঘর। বাঁধা দিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)