আন্দুলবাড়ীয়ায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ওয়াজ মাহফিল

আপলোড তারিখঃ 2022-10-13 ইং
আন্দুলবাড়ীয়ায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের ওয়াজ মাহফিল ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের উদ্যোগে ১ম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বাদ আসর আন্দুলবাড়ীয়া বাজার সংলগ্ন হাইস্কুল ফুটবল মাঠে এ মাহফিলের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তারের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান হাফিজ। বিশেষ অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা। মাহফিলে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে তাফসির পেশ করেন কুষ্টিয়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা ইব্রাহিম খলিল মুজাহিদ, খুলনা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ফুরকান আহম্মাদ কাসেমী ও আন্দুলবাড়ীয়া আশরাফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা সাইফুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সভাপতি হযরত মাওলানা শাহ আনোয়ার হুসাইন, সাধারণ সম্পাদক হযরত মাওলানা তরিকুল ইসলামসহ সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন আন্দুলবাড়ীয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম হযরত মাওলানা আবু মুসা এবং মুহাম্মাদিয়া দারুল উলুম ক্বওমি মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা মো. মোতাহারুল ইসলাম চঞ্চল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)