চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মনজুর পক্ষে নির্বাচনী প্রচারণায় জিপু চৌধুরী

আপলোড তারিখঃ 2022-10-12 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে মনজুর পক্ষে নির্বাচনী প্রচারণায় জিপু চৌধুরী ছবির ক্যাপশন:
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান মনজুকে বিজয়ী করার লক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সাবেক পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদসদের সাথে মমতবিনিময় ও দলীয় প্রার্থীর পক্ষে ভোট চান তিনি। এসময় উপস্থিত ছিলেন পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বজলুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, পদ্মবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি তুরাব, সাবেক মেম্বার হাসান, স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহীনসহ অনেকে। এসময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, সোনার বাংলা গড়তে হলে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। প্রধানমন্ত্রী তথা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীকে জয়যুক্ত করতে হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)