কার্পাসডাঙ্গায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর

আপলোড তারিখঃ 2022-10-12 ইং
কার্পাসডাঙ্গায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদার কার্পাসডাঙ্গা পূর্বপাড়ায় ছাগলে গাছ খাওয়াকে কেন্দ্র করে ফেরদৌসি খাতুন নামে গৃহবধূকে মারধর করার অভিযোগ উঠেছে আ. আলিম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার বেলা দুইটার দিকে এ ঘটনা ঘটে। জানা গেছে, কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার (আবাসনপাড়া) আতিয়ার রহমানের বাড়ির একটি নারকেল গাছ পাশের বাড়ির আব্দুল আলিমের ছাগলে খেয়ে নেয়। এসময় আতিয়ার রহমানের স্ত্রী ফেরদৌসি খাতুন আব্দুল আলিমের স্ত্রীকে ছাগলে গাছ খাওয়ার বিষয়ে বললে স্ত্রী কাবিরন, মেয়ে হালিমা ও আ. আলিম গৃহবধূ ফেরদৌসিকে মারধর ও কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। আহত গৃহবধূকে প্রতিবেশীরা উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথায় তিনটি সেলাই পড়েছে। এ ঘটনায় গতকাল আতিয়ার রহমান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)