মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল : মুজিবনগর উপজেলার আংশিক কমিটি গঠন

আপলোড তারিখঃ 2017-07-19 ইং
মেহেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল : মুজিবনগর উপজেলার আংশিক কমিটি গঠন ছবির ক্যাপশন:
মুজিবনগর ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মুজিবনগর উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে মেহেরপুর জেলা বিএনপি’র কার্যলয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যদিয়ে মুজিবনগর উপজেলা শাখার আংশিক কমিটি গঠন করা হয়। মেহেরপুর জেলা জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মাহাবুবুর রহমান ও সাধারণ সম্পাদক আখেরুজ্জামান এ কমিটি ঘোষনা করেন। কমিটিতে মুজিবনগর উপজেলা কৃষক দলের সভাপতি নাসির উদ্দিন, সহ-সভাপতি আব্দুল মাজেদ খাঁন, হামেজ উদ্দিন, সাধারণ সম্পাদক আরমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কুনুত আলী এবং সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানার নাম ঘোষনা করেন। জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক দুই মাসের মধ্যে সম্মলেনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের অভিপ্রায়ে এ কমিটির অনুমোদন দেন। এ কমিটি ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গির বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি মাহাবুবুর রহমান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)