ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের কর্মচারীর রহস্যজনক মৃত্যু

আপলোড তারিখঃ 2022-10-11 ইং
ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের কর্মচারীর রহস্যজনক মৃত্যু ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের অফিস সহায়ক হাসানুজ্জামান পলাশের রহস্যজনক মৃত্যু হয়েছে। গত রোববার রাতে কালীগঞ্জ যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে বলে পারিবারিকভাবে বলা হয়। হাসানুজ্জামান পলাশ শৈলকুপার ত্রীপুরাকান্দি গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তিনি শহরের উপ-শহরপাড়ায় বসবাস করতেন। তাঁর পোস্টিং ছিল মহেশপুর উপজেলা ভূমি অফিসে। কিন্তু অফিস না করায় ৩-৪ মাস বেতন পাননি বলে জানা গেছে। পলাশের স্ত্রী ফারজানা ইয়াসমিন স্বপ্না জানান, রাতে মিলন নামে এক ছেলে তাঁর স্বামীকে মোবাইল করে ডেকে নিয়ে যায়। রাত ১০টার দিকে জানানো হয় তার স্বামী কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ফারজানা ইয়াসমিন স্বপ্না জানান, দ্রুত কালীগঞ্জ পৌঁছে দেখেন তাঁর স্বামীর মাথার পেছন থেকে রক্ত ঝরছে। যশোর হাসপাতাল থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে পলাশের মৃত্যু হয়। ফারজানা ইয়াসমিন স্বপ্না অভিযোগ করেন, তাঁর স্বামীর সঙ্গে যারা ছিল তাদের আচরণ ছিল রহস্যজনক। তারা লাশের গাড়ি থেকে পালিয়ে যায়। তথ্য নিয়ে জানা গেছে, হাসানুজ্জামান পলাশ শৈলকুপার ত্রীপুরাকান্দি গ্রামের শহিদুল ইসলামের সন্তান হলেও তাঁকে উপ-শহরপাড়ার বীর মুক্তিযোদ্ধা জোয়াদ আলীর সন্তান পরিচয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরে চাকরি হয়। সরকারি চাকরি হলেও তিনি ঠিকমতো অফিস করতেন না। গতকাল সোমবার দুপুরে ঝিনাইদহ শহরের উপ-শহরপাড়া পাবলিক হেলথ জামে মসজিদে জানাযা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে তার দাফনকার্য সম্পন্ন করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)