মেহেরপুর টুঙ্গী গ্রামে যুবলীগের : কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা

আপলোড তারিখঃ 2017-07-19 ইং
মেহেরপুর টুঙ্গী গ্রামে যুবলীগের : কমিটি গঠনের লক্ষে প্রস্তুতি সভা ছবির ক্যাপশন:
বারাদি প্রতিনিধ: মেহেরপুর সদর উপজেলা পিরোজপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠনের লক্ষে টুঙ্গী গ্রামে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে টুঙ্গী গ্রামে এ সভার আয়োজন করা হয়। পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লবের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর ইউপি প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহীদুর রহমান ডাবলু, আওয়ামী লীগের প্রবীণ নেতা বীর মুক্তিযোদ্ধা জাহার আলী, মুক্তিযোদ্ধা রমজান আলী, ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সভাপতি আরিফুল ইসলাম লিটন প্রমূখ। পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক ওয়াসিম হোসেন স্বপনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন থানা যুবলীগের সদস্য নাহিদ মাহমুদ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি নাহিদ আলী, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহাজান আলী, ৮নং ওয়ার্ডের সাধারন সম্পাদক কামাল হোসেন, যুবলীগ নেতা বাহার আলী প্রমূখ। এসময় সেখানে উপস্থিত ছিলেন পিরোজপুর ইউনিয়নের সাবেক সহ-সভাপতি খলিলুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম রবি, বাহার আলী, ওয়াদুদ হোসেন, সুমন আলী, আব্বাাস আলী, আজিজুল ইসলাম, কালু, মাদার আলী, সোহাগ আলী,সফি,শাহী, সফের আলী, সলিম, পল্টু, রাসেলসহ ইউনিয়নের সকল আওয়ামীলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)