আলমডাঙ্গার ভাঙবাড়ীয়ার সাবেক মেম্বার ইসমাইল হোসেনের ইন্তেকাল

আপলোড তারিখঃ 2022-10-11 ইং
আলমডাঙ্গার ভাঙবাড়ীয়ার সাবেক মেম্বার ইসমাইল হোসেনের ইন্তেকাল ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভাঙবাড়ীয়া ইউনিয়নের সাবেক মেম্বার ইসমাইল হোসেন ঈশা সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি বাঁশবাড়ীয়া গ্রামের মৃত ফয়েজ উদ্দীন মণ্ডলের ছেলে। জানা যায়, গত পরশু রোববার ভোরে নিজ বাড়িতে স্টোক করলে পরিবারের সদস্যরা তাকে হারদী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর সংবাদ শুনে পরিবারে শোকের ছায়া নেমে আসে। মরদেহ গ্রামে নিয়ে এসে বেলা ১১টার দিকে পারিবারিক কবরস্থানে মরহুমের জানাযা শেষে দাফনকার্য সম্পন্ন হয়েছে। মরহুমের ছেলে নিরব হোসেন তার পিতার বিদায়ই আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেছে। মৃতকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী রেখে গেছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)