মুন্সিগঞ্জে ফুঁসলিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আপলোড তারিখঃ 2022-10-11 ইং
মুন্সিগঞ্জে ফুঁসলিয়ে শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার অভিযোগ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার মুন্সিগঞ্জে পাঁচ বছরের এক শিশুকন্যাকে ফুঁসলিয়ে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে উপজেলার নতিডাঙ্গা গ্রামের ভ্যানচালক খেদের আলীর বিরুদ্ধে। জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় ভুক্তভোগী শিশুকন্যা মায়ের সাথে মুন্সিগঞ্জ রেলস্টেশন প্লাটফর্ম সংলগ্ন তার পিতার চায়ের দোকানে বসেছিল। সে সময় শিশুকন্যার বাবা-মার পূর্ব পরিচিত খেদের আলী সেখানে উপস্থিত হন। খেদের আলী চা দোকানীর বাড়ির পাশে বিয়ে করেছেন। সেই সুবাদে চা দোকানীর পরিবারের সাথে তার সখ্যতা। ভ্যানচালক খেদের আলীর শিশুকন্যাকে আদর করতে করতে ফুঁসলিয়ে নিকটবর্তী বাগানে নিয়ে যায়। সেখানে নিয়ে শিশুকন্যার পোশাক খুলে ধর্ষণের অপচেষ্টা করলে শিশুকন্যার চিৎকার করে উঠে। চিৎকারে পালিয়ে যায় খেদের আলী। এ ঘটনায় গতকাল সোমবার রাতে নির্যাতিত শিশুকন্যাকে নিয়ে তার মা থানায় আসেন মামলা করতে। সংশ্লিষ্ট জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেচুর রহমান শিলন জানান, ‘ঘটনা আমি জেনেছি। অভিযুক্ত ভ্যানচালক পলাতক। এ জঘন্য ঘটনার বিচার হওয়া উচিত।’ আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এজাহার দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তারপূর্বক আইনে সোপর্দ করা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)