ঝিনাইদহে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ

আপলোড তারিখঃ 2022-10-09 ইং
ঝিনাইদহে বিনামূল্যে টিউবওয়েল বিতরণ ছবির ক্যাপশন:
সমীকরন প্রতিবেদক: অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নিরাপদ পানি নিশ্চিত করার লক্ষ্যে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিনামূল্যে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা ৩টায় দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির উদ্যোগে উপজেলার ভবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব টিউবওয়েল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহিন আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া, শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমিরুল হক, মো. জামাল উদ্দিন ও চুয়াডাঙ্গা দোস্ত এইডের ব্রাঞ্চ ম্যানেজার হোসাইন আহম্মদ, শিক্ষক রাসেদ হোসেন, জসিম উদ্দিন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)