মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা

আপলোড তারিখঃ 2022-10-08 ইং
মেহেরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্মহত্যা ছবির ক্যাপশন:
প্রতিবেদক, আমঝুপি: মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামে আফিয়া খাতুন (৬০) নামের এক বৃদ্ধার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার চাঁদবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফিয়া খাতুন চাঁদবিল গ্রামের মৃত আনিসুর রহমানের স্ত্রী। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে পরিবারের সবার অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন আফিয়া খাতুন। পরে বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)