৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনছার র‌্যাবের জালে

আপলোড তারিখঃ 2022-10-08 ইং
৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনছার র‌্যাবের জালে ছবির ক্যাপশন:
সমীকরন প্রতিবেদন: কুষ্টিয়ায় ৮ কেজি গাঁজাসহ আনসার আলী (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার সকাল ৮.৫০টায় কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। সে চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার হরিশচন্দ্রপুর গ্রামের (নতুন গ্রাম) মৃত শাহজাহান গাইনের ছেলে। র‌্যাব প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানায়, মাদক পাচারের গোপন সংবাদ পেয়ে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র‌্যাবের অভিযানিক দল কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আনসার আলীকে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে কুষ্টিয়া সদর থানায় সোপর্দ করেছে র‌্যাব। উদ্ধার করা মাদকের মূল্য ১ লক্ষ ৬০ হাজার বলে র‌্যাব সূত্র নিশ্চিত করেছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)