দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বাংলা মদসহ যুবক আটক

আপলোড তারিখঃ 2022-10-08 ইং
দামুড়হুদার কার্পাসডাঙ্গায় বাংলা মদসহ যুবক আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ফাঁড়ির পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৩ লিটার বাংলা মদসহ মোমিন আলী (৩৫) নামের এক যুবককে আটক করেছে। আটকৃত মোমিন আলী (৩৫) আরামডাঙ্গা গ্রামের বকুল আলীর ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে নিরাময় ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ সূত্রে থেকে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে কার্পাসডাঙ্গা ফাঁড়ির এএসআই আতিকুর রহমান জুয়েল সঙ্গীয় ফোর্স নিয়ে দামুড়হুদা উপজেলার আরামডাঙ্গা গ্রামের বকুল আলীর ছেলে মোমিন আলীকে কার্পাসডাঙ্গা নিরাময় ক্লিনিকের সামনে থেকে আটক করেন। পরে তার দেহ তল্লাশী করে প্রায় ৩ লিটার বাংলা মদ উদ্ধার করেন। দামুড়হুদা মডেল থানার তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েচে। আজ শনিবার সকালে মোমিন আলীকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)