কুড়ুলগাছি সীমান্তে ২৬২ পিস ইয়াবাসহ পাচারকারী আটক

আপলোড তারিখঃ 2022-10-06 ইং
কুড়ুলগাছি সীমান্তে ২৬২ পিস ইয়াবাসহ পাচারকারী আটক ছবির ক্যাপশন:
প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ী গ্রাম থেকে ২৬২ পিস ইয়াবাসহ খাইরুল বাশার (২৮) নামে এক পাচারকারীকে মোটরসাইকেলসহ আটক করেছে বিজিবি। আটককৃত খাইরুল বাশার ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে। গতকাল বুধবার দুপুরে ইয়াবাসহ তাকে আটক করা হয়। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক শাহ মো. ইশতিয়াক জানান, গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার ফুলবাড়ী বিওপির হাবিলদার রায়হান কবির টহল দল নিয়ে সীমান্তের ৮৫/১৭টি পিলার থেকে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফুলবাড়ী দক্ষিণপাড়া তিন রাস্তার মোড়ের অবস্থান নেয়। এসময় দুপুর ১২টার দিকে এক ব্যক্তিকে মোটরসাইকেলযোগে উপজেলার বুচিতলার দিকে যেতে দেখলে তাকে চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে টহল দল তাকে মোটরসাইকেলসহ আটক করে। পরে মোটরসাইকেলটি তল্লাশী করে মোটরসাইকেলের সাইট কভারের ভেতর লুকিয়ে রাখা ২৬২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য দুই লাখ ৪৮ হাজার ৬ শ টাকা। আটককৃত আসামিকে দর্শনা থানায় সোর্পদ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)