ঝিনাইদহে চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2022-10-06 ইং
ঝিনাইদহে চেক জালিয়াতি মামলার আসামি গ্রেপ্তার ছবির ক্যাপশন:
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহ সদর উপজেলার গান্না বাজার থেকে চেক জালিয়াতি মামলার আসামি বিল্লাল হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বিল্লাল হোসেন গান্না বাজারের সিরাজুল ইসলাম ওরফে টিন সিরাজের ছেলে। ঝিনাইদহ র‌্যাব-৬ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিল্লাল চেক জালিয়াতি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ১৩ লাখ ৮০ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। এলাকাবাসী জানান, ব্যবসা করতে গিয়ে বিল্লাল কয়েক কোটি টাকা ঋণী হয়ে গেছেন। এ কারণে সিমেন্ট ও টিন কোম্পানি ছাড়াও ঝিনাইদহ শহরের বিভিন্ন ব্যবসায়ী তার কাছে টাকা পাবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)