আলমডাঙ্গায় কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2022-10-06 ইং
আলমডাঙ্গায় কৃষক লীগের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজকুমারের অকাল মৃত্যুতে আলমডাঙ্গা উপজেলা ও পৌর কৃষক লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা কৃষক লীগের দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় তার আত্মার শান্তি কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষক লীগের সভাপতি এম আজিজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৌমেন্দ্রনাথ সাহা, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সহসভাপতি মোহন মিয়া, পৌর কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. সাহাবুল হক, জেলা কৃষক লীগের সদস্য বজলুর রহমান, পৌর ১ নম্বর ওয়ার্ড সভাপতি আমিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড সভাপতি মণ্টু মিয়া, বেলগাছি ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন, কালিদাসপুর ইউনিয়ন কৃষক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্যসচিব মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক লাল্টু মিয়া, কুমারী ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সহসভাপতি আবুল কাসেম, ডাউকি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি বদর উদ্দিন, ওহাব আলী, সাইফুল ইসলাম, টিপু সুলতান, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক অভিমান্য কুণ্ডু, হবিবার রহমান, শহিদুল ইসলাম হাকিম, পলাশ বিশ্বাস, আতিয়ার রহমান, বকুল আহমেদ, বাদল রশিদ, ইভন প্রমুখ। সভায় রাজকুমারের আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)