চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারীর কারাদণ্ড

আপলোড তারিখঃ 2022-10-06 ইং
চুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে মাদক কারবারীর কারাদণ্ড ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় জিয়ারুল হক (৩৪) নামের এক মাদক কারবারীকে গাঁজাসহ আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার শম্ভুনগর গ্রামে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদণ্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত জিয়ারুল হক শম্ভুনগর গ্রামের স্কুলপাড়ার তোয়াক্কেল মণ্ডলের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ, পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে জিয়ারুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ৪২০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জিয়ারুল হককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩ শ টাকা জরিমানা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)