বড়গাংনীতে ফুটবল টুর্নামেন্টে শেখ মনি স্পের্টিং ক্লাবের জয়লাভ

আপলোড তারিখঃ 2022-10-05 ইং
বড়গাংনীতে ফুটবল টুর্নামেন্টে শেখ মনি স্পের্টিং ক্লাবের জয়লাভ ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বড় গাংনীতে মরহুম আবুল কাশেম মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শেখ মনি স্পের্টিং ক্লাব জয়লাভ করেছে। গতকাল মঙ্গবার বেলা সাড়ে তিনটায় বড়গাংনী মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেখ মনি স্পের্টিং ক্লাব ভালাইপুর ও নিমতলা ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নিমতলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে শেখ মনি স্পের্টিং ক্লাব ভালাইপুর জয়লাভ করে। খেলা পরিচালনা করেন মনিরুজ্জামান মনি, ওমর ফারুখ ও রকি হোসেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইব্রাহিম বিডিআর। প্রধান অতিথি ছিলেন গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও গাংনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের আবু। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার জেলা কৃষক লীগের আহ্বায়ক ও শেখ মনি স্পের্টিং ক্লাব ভালাইপুরের সভাপতি আসাদুজ্জামান কবীর, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামরুজ্জামান রিপন, বড়গাংনী পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই বাদশা আলমগীর, গাংনী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আলতাব হোসেন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, শেখ মনি স্পের্টিং ক্লাব ভালাইপুর-এর ম্যানেজার মহাসিন, গাংনী ইউপি সদস্য মানিক মিয়া, আলতাব হোসেন, মাবিয়া হোসেন প্রমুখ। খেলা সার্বিক পরিচালনা করেন তুষার আহমদ। ধারাভাষ্য ছিলেন গোলাম মোস্তফা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)